শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩

বন্ধু


"বন্ধুত্ব" "পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম কী?" -জরিপ চালালে সবাই মনেহয় ওই সম্পর্কটাকেই নির্বাচন করবে। কী, মমতাময়ী মায়ের কথা মনে পড়লো নিশ্চয়? মাকে ভুলে যাই নি। মায়ের সাথে কি আর অন্য কিছুর তুলনা চলে...?
"বন্ধুত্ব"-টাকে আমার স্পেশাল মনে হয় স্পেশাল একটা অনুভূতির কারণে। জীবনের কোন একটা সময়ে হঠা একজনের আবির্ভাব হলো তোমার জীবনে, সে তোমার কেউ নয়- আগে তাঁর নাম পর্যন্ত শোন নি কখনো... কিন্তু দেখা গেল সে- জড়িয়ে গেছে তোমার জীবনের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ট হয়ে... তখন তুচ্ছ- অতি নগণ্য বিষয়গুলোও তাঁর সাথে শেয়ার করা যেন অত্যন্ত জরুরী হয়ে দাঁড়ায়। 
 একসময় হয়তো অনুভব করা শুরু করলে হঠা আবির্ভূত হওয়া 'ওইজন' টির জন্য অবলীলায় অনেক কিছু ত্যাগ করা ম্ভব
''বন্ধুত্ব'' শব্দটা আমার জীবনে অনেক রকম ভাবে প্রভাব বিস্তার করে আছে...! জীবনে প্রচুর বন্ধু পেয়েছি। নানা জায়গায়, নানা জনের সাথে, নানা রকমভাবে বন্ধুত্ব হয়েছে।
এখন যদি মরে যাই, কেউ যদি আমার জীবনী লিখতে চায়, আবিষ্কার করবে -বোকাসোকা, অতি তুচ্ছ একটা ছেলে, যার গোটা জীবনটাই প্রভাবিত-নিয়ন্ত্রিত হয়েছে তাঁর বন্ধুদের দ্বারা...

[26 December 2012]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন