মাঝে মধ্যে মনে হয় ব্লাড ডায়মন্ডের ওই ড্যানি আর্চারের কথাই ঠিক 'God left this place a long time ago'!
God সত্যি-ই এ পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, নয়তো সুনামির ঢেউয়ে কেউ কেউ তলিয়ে যাচ্ছে, কোন 'আজরাইল' না ইজরাইল গাজা রক্তাক্ত করে দিচ্ছে তবুও তাঁর কোন সাড়া নেই কেন? কেন যেন মনে হচ্ছে তিনি এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছেন; এত্তো দূরে যে কারো চিত্কার -আহাজারী তাঁর কাছে আর পৌঁছায় না। তিনি হয়তো বুঝে গেছেন বুদ্ধিমান এই মানুষগুলোর আর তাঁর প্রয়োজন নেই। তারা চাঁদের পৃষ্ঠে পা রেখে এসেছে, তারা এখন গ্রহান্তরী হওয়ার কথা ভাবছে। শুধু কি তাই, প্রতিনিয়ত তারা নিত্য নতুন 'দুনিয়ার' সন্ধান পাচ্ছে সেই 'দুনিয়া' গুলোর কোন কোনটার পাহাড় পর্বতগুলো নাকি আবার হীরা দিয়ে তৈরী...!!

Dear god, শুনতে পাবে না তবুও বলি,
তোমাকে আমাদের আর সত্যিই প্রয়োজন নেই। আমরা এখন অসীম ক্ষমতার অধিকারী। আমরা
এখন টিউব দিয়ে বাচ্চা ফোটাচ্ছি, মঙ্গল গ্রহে 'কিউরিসিটি' পাঠাচ্ছি। আমাদের
অনেক বুদ্ধি, এই বুদ্ধি কাজে লাগিয়ে আমরা একেক জন তোমাকে একেক নামে ডাকছি,
নাম পছন্দ না হলে একজন আরেকজনকে ধরে.......।
তুমি জান, তোমার এই সাধের পৃথিবীতে সবচেয়ে বেশী অশান্তি তোমার নাম নিয়ে। আমরা অনেক বড় বড় কাজ করছি কিন্তু তোমায় কী নামে ডাকা হবে সেই সিদ্ধান্তে কেউ এক হতে পারছি না! পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছ -নিজের ভাল চাও তো কখনো আর এদিকে মুখ ফিরিও না। পৃথিবীতে প্রচলিত তোমার মতবাদগুলো দেখে তোমার নিজেরই মাথা খারাপ হয়ে যেতে পারে -তা সে তুমি যতই সর্ব ক্ষমতায়

অধিকারী হও না কেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন