শনিবার, ২৪ নভেম্বর, ২০১২

মাঝে মধ্যে মনে হয়..

মাঝে মধ্যে মনে হয় ব্লাড ডায়মন্ডের ওই ড্যানি আর্চারের কথাই ঠিক 'God left this place a long time ago'!
God সত্যি-ই এ পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, নয়তো সুনামির ঢেউয়ে কেউ কেউ তলিয়ে যাচ্ছে, কোন 'আজরাইল' না ইজরাইল গাজা রক্তাক্ত করে দিচ্ছে তবুও তাঁর কোন সাড়া নেই কেন? কেন যেন মনে হচ্ছে তিনি এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছেন; এত্তো দূরে যে কারো চিত্‍কার -আহাজারী তাঁর কাছে আর পৌঁছায় না। তিনি হয়তো বুঝে গেছেন বুদ্ধিমান এই মানুষগুলোর আর তাঁর প্রয়োজন নেই। তারা চাঁদের পৃষ্ঠে পা রেখে এসেছে, তারা এখন গ্রহান্তরী হওয়ার কথা ভাবছে। শুধু কি তাই, প্রতিনিয়ত তারা নিত্য নতুন 'দুনিয়ার' সন্ধান পাচ্ছে সেই 'দুনিয়া' গুলোর কোন কোনটার পাহাড় পর্বতগুলো নাকি আবার হীরা দিয়ে তৈরী...!!

Dear god, শুনতে পাবে না তবুও বলি, তোমাকে আমাদের আর সত্যিই প্রয়োজন নেই। আমরা এখন অসীম ক্ষমতার অধিকারী। আমরা এখন টিউব দিয়ে বাচ্চা ফোটাচ্ছি, মঙ্গল গ্রহে 'কিউরিসিটি' পাঠাচ্ছি। আমাদের অনেক বুদ্ধি, এই বুদ্ধি কাজে লাগিয়ে আমরা একেক জন তোমাকে একেক নামে ডাকছি, নাম পছন্দ না হলে একজন আরেকজনকে ধরে.......।
তুমি জান, তোমার এই সাধের পৃথিবীতে সবচেয়ে বেশী অশান্তি তোমার নাম নিয়ে। আমরা অনেক বড় বড় কাজ করছি কিন্তু তোমায় কী নামে ডাকা হবে সেই সিদ্ধান্তে কেউ এক হতে পারছি না! পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিয়েছ -নিজের ভাল চাও তো কখনো আর এদিকে মুখ ফিরিও না। পৃথিবীতে প্রচলিত তোমার মতবাদগুলো দেখে তোমার নিজেরই মাথা খারাপ হয়ে যেতে পারে -তা সে তুমি যতই সর্ব ক্ষমতায় 
অধিকারী হও না কেন।







[November 23, 2012. 9:15 pm]



রবিবার, ১১ নভেম্বর, ২০১২

আজ আমার জন্মদিন

আমার মনেই ছিল না। ভোর বেলা facebookএ ঢুঁ মেরে দেখি 24 জন inbox করেছে, জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে...।
আজ আমার জন্মদিন...!!! আমার খুশী হবার কথা কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। কেন, এ নিয়ে পরে বলছি।
আমি এখন 25!!! আমার এলাকার বড়রা প্রায়ই বলে, আমি নাকি দেখতে দেখতে বড় হয়ে গেলাম। আমার বাবার বরযাত্রী হয়ে যাওয়ার দিনটাও ওদের কাছে ‘সেদিনের ঘটনা’ মনে হয়। -এটা কোন কথা হলো? শুনে খুব বিরক্ত লাগতো।
কিন্তু আজ 25এ দাঁড়িয়ে, ‘জীবনের silver jubilee  উদযাপন করে মনে হচ্ছে তাঁরা যথার্থই বলেন। ছোট বেলায় বান্দরের মত বনে-বাদাড়ে ঘুরে বেড়ানোর স্মৃতি গুলো এখনও আমার মনে দগ্ দগে...। আজ ওসব মনে করে কেন যেন আমারও মনে হচ্ছে, ‘এই তো সেদিনের ঘটনা’!!! কেটে লবন ঢুকিয়ে কার কাঁঠাল পাকাতে হবে, কার মিষ্টি আম গাছে আম পাড়তে উঠলে ধরা পড়ার সম্ভাবনা কম –মনে হচ্ছে সুরঞ্জন, নারায়ণ, উদয়রা মিলে ওসব নিয়ে এই তো সেদিন plan করলাম। [নারায়ণ-উদয়রা অবশ্য বিয়ে করে বাচ্চা উৎপাদনও শুরু করে দিয়েছে...] অচেনা মানুষ গুলো আজ আমার উদ্দেশ্যে বলে, ‘এই ছেলেটা কে?’ 5 বছর পর যখন 30 হবো তখন বলবে, ‘এই লোকটা কে?’। সময়গুলো যেভাবে যাচ্ছে... মনে হচ্ছে সেই দিনটাও আর খুব বেশী দূরে নয় যখন মানুষ আমার উদ্দেশ্যে বলবে, ‘এই বুড়োটা কে?’
আজ তোমরা কষ্ট করে আমায় জন্ম দিনের শুভেচ্ছা জানাচ্ছ; আমার ভালো লাগার কথা, but friend আমার মোটেও ভালো লাগছে না –খুব খারাপ লাগছে......।
আমি পৃথিবীর যে অঞ্চলে বাস করি সেখানকার মানুষগুলো নাকি গড়ে ৬০-৬৫ বছর বাঁচে। তোমাদের শুভেচ্ছা বার্তাগুলো আমার নেতিবাচক সত্ত্বা convert করে ফেলছে, “শুভ জন্মদিন বন্ধু, ৬০-৬৫ ’র দিকে আরেক ধাপ এগুলে, সময় ফুরিয়ে যাচ্ছে –কী করবে ঝট্ পট তাড়াতাড়ি করে ফেলো।” 
বয়সের কথা বললে 25; আসলেই অনেক বড় একটা সংখ্যাকিন্তু 25 –এ দাঁড়িয়েও কেন যেন নিজেকে 25 বলে মনে হচ্ছে না। আমার সমবয়সীদের -আমার বন্ধুদের জীবনদর্শন, দায়িত্ববোধ দেখে মনে হয় আমি পিছিয়ে –অনেক অনেক পিছিয়ে আছিআজ নিজেকে 25 বছর বয়েসী একটা গর্দভ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না।
25 বছরের এই জীবনে অনেক ভুল করেছি, অনেককে -অনেক প্রিয় মানুষকে অনেক অনেক কষ্ট দিয়েছি......। কিন্তু কষ্ট পেলেও প্রিয় সেই মানুষগুলো হয়তো দূর থেকে আমার উপর আশীর্বাদই বর্ষণ করছে.........তা না হলে এত ভালো আছি কেন???    


[November 10, 2012. 12:23PM]